ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কমলগঞ্জে ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর সিটি লভারসিজ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস ভরা নিয়ে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত অটোরিকশাচালক জলিল মিয়া (২৬) আলীনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত ১০টায় এই ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সুহেল রানা জানান, প্রাথমিকভাবে তারা জেনেছেন বৃহস্পতিবার রাতে সিএননজি ফিলিং স্টেশনে আগে গ্যাস ফিলিং করতে কারের লাইনে চলে যায় সিএনজি অটোচালক জলিল মিয়া(২৬)। এ নিয়ে গ্যাস ভরতে আসা কমলগঞ্জ সদর ইউনিয়নের একটি কারের চালক ও কার মালিকের সাথে সিএনজি অটোচালক জলিলের তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। এসময় কারচালক ফোন করে কমলগঞ্জ থেকে একদল যুবককে ঢেকে আনেন। আগত যুবকরা এসেইে সিএনজি অটোচালক জলিলকে উপর্যপরিভাবে ছুরিকাঘাত করে। এসময় ভাইকে বাঁচাতে আসা কাশেম মিয়াকেও মারধর করা হয়।

এ ঘটনার পর এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় অটোচালক জলিল মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কর্তব্যরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবির বলেন, অটোচালকের দেহে অসংখ্য ছুরিকাঘাত ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দঃখজনক। এটা একেবারে ফিল্মী কায়দায় একদল যুবককে ডেকে এনে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হলো।

ওসি তদন্ত সোহেল রানা জানান, লাশ সিলেট থেকে আসার পর তার পরিবারের লোকজন এসে মামলা করবে। আসামি ধরার জন্য ইতিমধ্যেই তারা অভিযান শুরু করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102