ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কমলনগরে ঋণের চাপে দোকানির আত্মহত্যা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৯০ বার পঠিত

লক্ষ্মীপুর: জেলার কমলনগরে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকার চাপে মো. হারুনুর রশিদ (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

সোমবার (১০ জুন) সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানির রাস্তার মাথায় নিজের চা দোকান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

হারুন ওই এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে। তিনি তিন মেয়ে, দুই ছেলের জনক।

পরিবারের লোকজন জানায়, হারুন চারটি এনজিও (প্রিজন বাংলাদেশ, ব্রাক ব্যাংক, উত্তরণ ও আশা) থেকে বিভিন্ন মেয়াদে প্রায় চার লাখ টাকা ঋণ নেন। এছাড়া ব্যক্তিগতভাবে ধার-দেনায় ছিলেন তিনি। কিস্তির টাকা নিয়ে মেয়ের বিয়ে ও দোকানের কাজে লাগান।

সোমবার (১০ জুন) কিস্তির টাকার পরিশোধের তারিখ ছিল। কিন্তু টাকা পরিশোধের মতো অবস্থা ছিল না তার। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সকালে দোকানের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

ঋণের চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় লোকজন।

হারুনের স্ত্রী বিবি কুলছুম জানান, চারটি সংস্থা থেকে ঋণের বিপরীতে প্রতি মাসে ৩৫ হাজার ৫০০ টাকা কিস্তি পরিশোধ করতে হয়। দোকানের স্বল্প আয়ে কয়েক মাস কষ্ট করে কিস্তির টাকা পরিশোধ করলেও চলতি মাসে পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে। এ মাসে কিস্তির টাকা পরিশোধের কয়েকটি তারিখ পার হয়ে গেলেও টাকা জোগাড় করতে পারেননি তার স্বামী। এতে এনজিও কর্মীরা চাপ দিচ্ছিলেন। তাদের চাপ ও লোকলজ্জার ভয়ে নিজ দোকানের ফ্যানের সঙ্গে গলায় রশি লাগিয়ে তার স্বামী আত্মহত্যা করেছেন।

তিনি বিলাপ করে বলেন, আমার সব শেষ হয়ে গেছে। এসব ঋণ কিভাবে পরিশোধ করব? আমাদের দুজন নাবালক ছেলে সন্তানদের কিভাবে মানুষ করব?

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম জানান, হারুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102