ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কমল সয়াবিন তেলের দাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

অবশেষে সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা এল। বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৮৭ টাকা লিটারে তেল বিক্রি হবে; বর্তমানে যেটি ১৯২ টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ৯০৬ টাকায় বিক্রি হবে। যেটির বর্তমান বাজার দর ৯২৫ টাকা।
নতুন মূল্য ১৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী লুজ সয়াবিন তেল প্রতি লিটার ১৬৭টাকায় বিক্রি হবে;যেটি বর্তমানে ১৭২ টাকায় বিক্রি হচ্ছে।
আর পাম ওয়েলের দাম কমছে লিটারে ৪টাকা। বর্তমান ১২১ টাকা থেকে দাম করে ১১৭ টাকায় বিক্রি হবে।

১৩ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার আলোচনার আলোকে সয়াবিনের নতুন দাম নির্ধারণ করা হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দফায় দফায় সয়াবিনের দাম বাড়ানোর ফলে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এমতাবস্থায় দাম কমানোর সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102