ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কমিউনিটি সেন্টারের ছাদ ধসে বাবুর্চি নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত

চট্টগ্রামে একটি কমিউনিটি সেন্টারের ফলস ছাদ ধসে এক বাবুর্চি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় প্যারাডাইস কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিদুল হাওলাদার (৪৫) ওই কমিউনিটি সেন্টারে প্রধান বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালি জেলার গলাচিপায়। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকারী জাহাঙ্গীর আলম (৩০)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় ওই কমিউনিটি সেন্টারে ৭০০ থেকে ৮০০ মানুষের জন্য রান্না হচ্ছিল। ভবনের ফলস সিলিংটি দুর্বল থাকায় সেটি বাবুর্চিদের উপর ভেঙে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ধ্বংসস্তুপ থেকে মহিদুলের মরদেহ উদ্ধার করে। এসময় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102