ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘কম বয়সী মেয়ে ভালো লাগে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৬ বার পঠিত

‘ইয়াসির বলেছেন, তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে চেনেন। তাছাড়া ইয়াসির ও ফারহান ভিডিও করে নাবালিকাদের ধর্ষণ করেন।’ কিশোরীর অভিযোগ।

চোটের কারণে বাংলাদেশ সফরে আসেননি ইয়াসির শাহ। পাকিস্তানি স্পিনারের দুঃসময়ের পালে হাওয়া দিলো বড় অভিযোগ। ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছেন ইয়াসির। এক কিশোরীকে ধর্ষণ ও হুমকি দিতে বন্ধুকে সহায়তা করেছেন তিনি।

ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে দায়েরকৃত মামলায় বলা হয়েছে, ইয়াসিরের বন্ধু ফারহান এক তরুণীকে বন্দুক দেখিয়ে অপহরণ করে। সেই কাজে তাকে সাহায্য করেছিলেন ইয়াসির। পরে ফারহান তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। মামলায় বলা হয়, ঘটনাটি ঘটেছে গত ১৪ আগস্ট। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

ধর্ষণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী দায়েরকৃত মামলায় বলেছেন, ‘আমি ওই ঘটনার পর ইয়াসিরের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি।

তাকে সব কিছু খুলে বলি। কিন্তু ঘটনা শুনে ও হেসে দিয়েছিল। আর বলেছিল কম বয়সী মেয়ে তার ভালো লাগে।’ ঘটনাটি না জানানোর জন্য ভিক্টিমকে হুমকিও দেয় ইয়াসির। ঘটনা ধামাচাপা দিতে ইয়াসির তাকে একটি ফ্ল্যাট কিনে দিতে ও আগামী ১৮ বছর তার ব্যয়ভার বহনেরও প্রস্তাব দিয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত। এক বিবৃতিতে বলেছে, ‘পিসিবি এই মুহূর্তে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। সব জানার পরই মন্তব্য করতে পারবে।’

তরুণীর অভিযোগের বিষয়ে অবশ্য ইয়াসিরের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102