ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনার তৃতীয় ঢেউয়ের কবলে জার্মানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪৫ বার পঠিত

ফের করোনা সংক্রমণ বাড়ছে জার্মানিতে। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা বলছেন সেখানে পুরোদমে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। জেনেভায় জাতিসংঘের সাংবাদিক সংস্থাকে রবার্ট কখ ইনস্টিটিউটের পরিচালক লোটার ভিলার বলেন, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি জার্মানিতে ইতিমধ্যে তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে।

তার এমন মন্তব্যের কারণ, জার্মানিতে এ সপ্তাহে একদিনে ২৪ হাজার ৩৫৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে এক সপ্তাহের মধ্যে দৈনিক সংক্রমণ ২,৪০০ বেড়ে গেল। সংক্রমণের হারও এক লাখে ৬৫ দশমিক ৪ থেকে বেড়ে এ সপ্তাহে ৬৯ দশমিক ১ হয়েছে।

জার্মানি ছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে লকডাউন আবার কড়া করার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার। বিশেষ করে যেসব এলাকায় এক লাখের মধ্যে ২৫০ জন বা তারও বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে, সেসব এলাকায় লকডাউন সবচেয়ে কড়াভাবে আরোপ করা হয়েছে।

এদিকে বেলারুশে কয়েকজনের দেহে পাওয়া গেছে যুক্তরাজ্যের নতুন ধরনের করোনা ভাইরাস। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ধরনের ভাইরাসে আক্রান্তদের অধিকাংশই পোল্যান্ড, ইউক্রেন অথবা মিশর থেকে বেলারুশে প্রবেশ করেছেন।

অন্যদিকে ডেনমার্ক পড়েছে আরেক সংকটে। সে দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার পর বেশ কয়েকজনের রক্ত জমাট বেঁধে গেছে। ফলে সেখানে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া বন্ধ রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102