ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাঃ বগুড়ায় মৃত্যু ৫, আক্রান্ত ১৩৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় করোনা ভাইরাসে আরও ৫ জন মারা গেছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। নতুন করে ৫ জন নিয়ে মোট মৃত্যু হলো ৩৯৯ জনের। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৯৭৩ জন এবং সুস্থ হয়েছে ১২ হাজার ৬৯৫ জন।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় গত ২৪ ঘন্টায় (৩০ জুন) ৫ জনের মৃত্যু ও ৩৫২ জনের নমুনার পরীক্ষায় নতুন করে ১৩৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৮ দশমিক ০৬ শতাংশ। করোনায় মৃতরা হলেন, বগুড়ার সদরের আব্দুল জলিল (৭০), রমজান আলী (৫৫) ও আকরামুল হক (৬২), শাজাহানপুর উপজেলার মোঃ আব্দুল মান্নান (৬০) এবং ধুনটের ইদ্রিস আলী (৫৩)। মৃতরা সকলেই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অপরদিকে একই সময়ে সুস্থ হয়েছেন ৮৩ জন। নতুন আক্রান্ত ১৩৪ জনের মধ্যে বগুড়া সদরে ৯৩, শাজাহানপুরে ১০, ধুনটে ৬, দুপচাঁচিয়ায় ৫, শেরপুরের ৫, শিবগঞ্জের ৪, আদমদীঘির ৪, গাবতলীর ২, কাহালুর ২ এবং সারিয়াকান্দি, সোনাতলা ও নন্দীগ্রামের একজন করে আক্রান্ত হয়েছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩৩ টি নমুনায় ৮২ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৫ নমুনায় ১০ জনের, এন্টিজেন পরীক্ষায় ৭৯নমুনায় ৩০ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ নমুনায় ১২ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102