ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাকালে কোপা আয়োজন, ফের সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

যা নিয়ে আশঙ্কা ছিল, সেটাই দিনের দিন বড় আকার ধারণ করছে। করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে কোপা আমেরিকা কাপের আসরে।
ব্রাজিলে কোপার আয়োজন নিয়ে আগে থেকেই সমস্যা ছিলই। বলা যায়, জোর করেই ব্রাজিল সরকার কোপার আয়োজন করছে দেশে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়াল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার (১৬ জুন) গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনাভাইরাস মৃত্যু হয়েছে দুই হাজার ৭৬০ জনের। আর শনাক্ত হয়েছে ৮৮ হাজার ৯৯২ জন। দেশটিতে মৃত্যু ও শনাক্ত বিশ্বের মধ্যে আজ সর্বোচ্চ রয়েছে।

গত ১৩ জুন কোপার ম্যাচ শুরুর আগেই ভেনেজুয়েলার ১২ জন ফুটবলারকে পাওয়া গেছে, যাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। করোনায় তৃতীয় স্থানে ব্রাজিলে এখন পর্যন্ত এক কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে চার লাখ ৯১ হাজার ১৬৪ জনের। আর সুস্থ হয়েছেন এক কোটি ৫৯ লাখ ৪৪ হাজার ৬৪৬ জন।

কোপা আমেরিকার সঙ্গে সম্পর্কিত দুই হাজার ৯২৭ জনের করোনা টেস্ট করা হয়েছে এখনও পর্যন্ত। এর মধ্যে জানা গেছে, পেরু ফুটবল দলের ফিটনেস কোচ করোনা পজিটিভ। কলম্বিয়া দলেরও কয়েকজন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ব্রাজিল সরকার জানিয়েছিল, সুরক্ষা বলয়ের মধ্যেই হবে কোপার আসর। কিন্তু তা যে কাজের কাজ হচ্ছে না, প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোপা আমেরিকার সঙ্গে সম্পর্কিত ৪১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

তাই ব্রাজিল সরকার থেকে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে জরুরি ব্যবস্থা নিতে হবে। হুট করে যদি কোনও মহাতারকা সংক্রমিত হয়ে যান, তা হলে কোপা মাঝপথে বন্ধ করে দিতে হবে। ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমনই একটি চিঠি মঙ্গলবার (১৫ জুন) দেওয়া হয়েছে সংগঠকদের।
সূত্র: দ্য ওয়াল, ওয়াল্ডওমিটার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102