ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণার এক বছর আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৫ বার পঠিত

প্রাণঘাতী করোনাভাইরাসকে (কোভিড-১৯) বৈশ্বিক মহামারি ঘোষণার এক বছর হলো আজ। গত বছর এই দিনেই করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত বৈশ্বিক মহামারি করোনায় এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ লাখ ৩২ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১১ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার ব্যক্তি।

দৈনিক প্রাণহানি ও নতুন সংক্রমণ শনাক্তের দিক থেকে এখন শীর্ষে রয়েছে ব্রাজিল। বুধবার (১০ মার্চ) দেশটিতে দুই হাজারেও বেশি মানুষ মারা গেছে। যা এখন পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

আর এ পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরের আগের চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ১৪ শ’রও বেশি মানুষ।

এছাড়া, যুক্তরাজ্যে এ পর্যন্ত মারা গেছে প্রায় ১ লাখ ২৫ হাজার, মেক্সিকোতে প্রায় ১ লাখ ৯২ হাজার, ভারতে মারা গেছে ১ লাখ ৫৮ হাজারেও বেশি মানুষ।

এদিকে, করোনাকে মহামারি ঘোষণার এক বছর পর করোনার ছোবলে বিশ্বজুড়ে অন্তত তিন হাজার নার্স মারা গেছে বলে দাবি করেছে গ্লোবাল নার্স ফেডারেশন।

কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রনে আনার অংশ হিসেবে বিশ্বজুড়েই চলছে গণটিকার কর্মসূচি। টিকা নেয়ার পর করোনা জয়ে সফলতার মুখ দেখতে পাবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ করোনায় বিপর্যস্ত দেশগুলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102