ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাক্রান্ত অধ্যাপক শামসুজ্জামান আইসিইউতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৫৯ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের অবস্থা গুরুতর। তিনি বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

সোমবার রাতে বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান গণমাধ্যমকে জানান, ‘উনাকে লাইফ সাপোর্টে রাখা হয়নি। এই তথ্যটা ভুল। তবে উনার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। এটা উদ্বেগের কারণ বলা যায়। উনি দুদিন ধরে আইসিইউতে আছেন। ফুলটাইম অক্সিজেনের মধ্যে আছেন।

অক্সিজেন সরিয়ে ফেললে স্যাচুরেশন অনেক নিচে নেমে যায়। ভ্যান্টিলেশন দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, পরিবার থেকে না করা হয়েছে। উনি খেতে পারছেন না।

উল্লেখ্য, এপ্রিলের শুরুর দিকে অধ্যাপক শামসুজ্জামান সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা উভয়ই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন। স্ত্রীর শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হলেও বাংলা একাডেমির সভাপতির শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় রোববার তাকে আইসিউতে নেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102