ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাভাইরাসের উপসর্গ: চতুর্থ টেস্টে নেই কারান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

শারীরিকভাবে অসুস্থ থাকায় ভারতের বিপক্ষে সিরিজে আর ফিরতে পারবেন না ইংল্যান্ডের স্যাম কারান। সিরিজের চতুর্থ টেস্টে তার ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু সেই সম্ভাবনা নাকচ করে বিবৃতি দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। শ্রীলঙ্কা সফর শেষে ইংল্যান্ডের রোটেশন পদ্ধতির কারণে বিশ্রাম দেয়া হয়েছিল কারানকে। তবে ভারতের বিপক্ষে শেষ টেস্ট ও সীমিত ওভারের ম্যাচে ফেরার লক্ষ্য ছিল ২২ বছর বয়সী বাঁ-হাতি পেসার কারানের।

তবে এটি স্পষ্ট হয়েছে, ব্রিটেন থেকে আহমেদাবাদ যাওয়ার পথে একাধিক বাণিজ্যিক ফ্লাইটে সংস্পর্শে কারণে ভাইরাসের সম্ভাবনা বাড়তে পারে। সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের পছন্দের তালিকায় ছিলেন কারান। তাই টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল সীমিত ওভারের ক্রিকেটে তাকে দলে নেয়া। এজন্য ২৬ ফেব্রুয়ারি চার্টাড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল। এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘পরিকল্পনা অনুযায়ী, ৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টের জন্য কারানকে আহামেদাবাদে উড়িয়ে আনার ভাবনা ছিল।’

তৃতীয় টেস্টের পর দল ছাড়ার কথা ছিল ক্রিস ওকসের। তবে কারানের অনুপস্থিতি পূরণ করতে পারেন ওকস। তবে ইংল্যান্ডের বোলিং লাইন-আপটি বেশ বড়। জেমস এন্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জোফরা আর্চার, বেন স্টোকসের সাথে আছেন ওলি স্টোন। রিজার্ভে রয়েছে ওলি রবিনসন। চার ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। প্রথম টেস্ট ইংল্যান্ড ২২৭ রানে ও দ্বিতীয় ভারত ৩১৭ রানে জিতে। সিরিজের প্রথম দুই টেস্ট হয়েছে চেন্নাইয়ে। সিরিজের শেষ দু’টি ম্যাচ আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102