ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাভাইরাসে আক্রান্ত শেন ওয়ার্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৭ বার পঠিত

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, রবিবার সকালে অস্বস্তির কথা বলেন ওয়ার্ন। ফ্লো পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ ফল আসে। আপাতত পিসিআর পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন তিনি।

ইংল্যান্ডের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের দল লন্ডন স্পিরিটের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন শেন ওয়ার্ন। লন্ডন স্পিরিট দলের কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হননি। তবে এর আগে দ্য হান্ড্রেডের আরেক দল ট্রেন্ট রকেটসের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার করোনায় আক্রান্ত হয়ে নিজ দলের তিনটি ম্যাচ মিস করেন।
এখন শেন ওয়ার্নকেও মিস করতে হবে কয়েকটি ম্যাচ। তার দল প্রথম তিন ম্যাচে পায়নি জয়ের দেখা। দুই পরাজয়ের সঙ্গে একটি হয়েছে পরিত্যক্ত।
ওয়ার্নের জায়গায় এখন লন্ডন স্পিরিট দলের কোচে দায়িত্ব পালন করবেন নর্দাম্পটনশায়ারের হেড কোচ ও ওয়ার্নের সহকারী ডেভিড রিপ্লে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102