ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে করোনায় আরও ১৭ মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৬৮৭ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯৭৮ জন। এর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৪৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৩ লাখ ২ হাজার ৪২৯টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ২৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ৭১ শতাংশ।

নতুন যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ এবং নারী ২ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ২১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩২ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102