ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাভাইরাসে আরটিভির সাংবাদিক সুকান্তের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিরাজগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার সুকান্ত সেন (৪৫) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন সুকান্ত।

গত ২০ নভেম্বর শ্বাসকষ্ট হলে পরদিন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন সুকান্ত। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

২৩ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই ঢাকায় নেয়া হয়।

এরপর ২৫ নভেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। ২৯ নভেম্বর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে রেফার্ড করা হয়। ১ ডিসেম্বর দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

করোনার চিকিৎসা চলাকালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। এ কারণে তিনি সংজ্ঞাহীন ছিলেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ তিনি না ফেরার দেশে চলে গেলেন।

সাংবাদিক সুকান্ত সেন সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ছিলেন।

তিনি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন।

এ ছাড়া তিনি সিরাজগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসাধারণ সম্পাদক, রোটারি ক্লাবের সদস্য, উদীচী সিরাজগঞ্জ জেলা সংসদের নির্বাহী সদস্য এবং নাট্য নিকেতনের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি মা, ভাই বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পৈত্তিক বাড়ি পাবনা শহরে হলেও তারা সপরিবারে সিরাজগঞ্জের চান্দাইকোণা ইউনিয়নের চান্দাইকোণা পাবনা বাজার এলাকায় বাড়ি করে স্থায়ীভাবে বাস করতেন।

আজ বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ঘুড়কা মহা শ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102