শামীম হোসেন সামন,দোহার-নবাবগঞ্জ (ঢাকা) থেকে: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১৫ রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬০ জনে।
শনিবার সকালে পাওয়া ফলাফলে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি বলে জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা কন্ট্রোল কর্ণারের ফোকাল পার্সন ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ।
২০ থেকে ৭০ বছর বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ডাঃ অনুপ বিডি২৪লাইভ ডটকমকে জানান, ৮ই এপ্রিল (বৃহস্পতিবার) পাঠানো ৫০ নমুনা থেকে নতুন করে ওই ১৫ রোগী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৬০ জন। মৃত্যুবরণ করেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ৭৪৭ জন।