ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাভাইরাস : বগুড়ায় একদিনে ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গে ১৮ জনের মৃত্যু হয়েছে। জেলার দুটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (২৪ জুলাই) ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন, দুপচাঁচিয়ার শিশির চন্দ্র (৭০), সদরের সরদার রহমতুল্লাহ (৮৩), শেরপুরের জাহানারা (৭৩) ও চাঁন মিয়া (৪৫), গাবতলীর সামেদ আলী (৯৫) ও সদরের সেলিনা (৬৯)।

শুক্রবার (২৩ জুলাই) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ১২৬ জন, ঢাকায় পাঠানো ৪৯টি নমুনায় আটজনের ও টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪টি নমুনায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে ।

নতুন আক্রান্তদের মধ্যে সদরের ১০০ জন, সোনাতলার ১৪ জন, গাবতলীর ১৩ জন, দুপচাঁচিয়ার ১০ জন, শাজাহানপুরে তিনজন এবং শিবগঞ্জ, আদমদীঘি, শেরপুর ও কাহালুতে একজন করে ব্যক্তি রয়েছেন।

শনিবার সকালে সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৭ হাজার ৮৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৪২২ জন। আর করোনায় মৃত্যু হয়েছে জেলার ৫৩৩ জনের। বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৮৯৭ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102