ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাভাইরাস: বিশ্বজুড়ে কমল শনাক্ত ও মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৪০ বার পঠিত

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৪ লাখ এক হাজার ৭৯৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫৫৫ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্ত ৫৬ কোটি ছয় লাখ ৪৪ হাজার ২০১ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৭২ হাজার ৯৯০ জনে।

সোমবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

শনিবার বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন ৪ লাখ ৮১ হাজার ৮৭৫ জন এবং এই রোগে মৃত্যু হয়েছিল ৮৮৬ জনের। এছাড়া এ দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৪ লাখ ১১ হাজার ১১৬ জন।

শনিবারের মতো রবিবারও বিশ্বে দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল ইতালি। দেশটিতে এদিন করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৯২০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৪৪ জনের।

দেশটিতে এ পর্যন্ত শনাক্ত বেড়ে ১ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৫০১ জন এবং মৃত্যু বেড়ে পৌঁছেছে ১ লাখ ৬৯ হাজার ১০৬ জনে দাঁড়িয়েছে।

এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। এছাড়া এসময়ে স্পেন, তাইওয়ান, মেক্সিকো, রাশিয়া, গ্রিসের মতো দেশগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে ২৪ ঘণ্টায় ১০৫ জনের মৃত্যু এবং ২১ হাজার ৯৬৩ জন শনাক্ত হয়েছে। শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬ লাখ ৭৩ হাজার ৬৫৯ জন এবং শনাক্ত বেড়ে হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৯৬ হাজার ৪৬৪ জন।

যুক্তরাষ্ট্রে নতুন করে ১০ জনে মৃত্যু ও ২৩ হাজার ৯৩৯ জন সংক্রমিত হয়েছেন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু ১০ লাখ ৪৫ হাজার ৭৯২ জন এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ৯ কোটি ৩ লাখ ৩৮ হাজার ৬৫৭ জনে।

রাশিয়ায় ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৯৮ জন শনাক্তের পাশাপাশি মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে ৩ কোটি ৮১ লাখ ৫৩৮ জন এবং শনাক্ত বেড়ে হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৬২ হাজার ২১১ জন।

এসময়ে দক্ষিণ কোরিয়ায় ২০ হাজার ৪১০ জন শনাক্ত এবং ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে শনাক্ত বেড়ে ১ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৮৪৫ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৪৩ জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরপর ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102