ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনাভাইরাস মহামারিতে রোজা রাখা সম্পূর্ণ নিরাপদ: গবেষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

পুরো পৃথিবী স্তব্ধ মহামারি করোনা ভাইরাসে । করোনার মাঝেই গেল বছর রমজান মাস পালন করেছে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা। আবারও আসছে রমজান মাস। এদিকে নতুন এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাজ্যে রমজানের উপবাসের ফলে মুসলিমদের মধ্যে করোনাভাইরাসে মৃত্যুর হার বৃদ্ধি পায়নি ।

বৃহস্পতিবার বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক পিয়ার-রিভিউড সাময়িকী গ্লোবাল হেলথে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়, গত বছর পবিত্র রমজান পালনকারী ব্রিটেনের মুসলিমদের করোনাভাইরাস সংক্রমণে বেশি মৃত্যু হয়েছে; এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রত্যেক বছর বিশ্বের কোটি কোটি মুসলিম পবিত্র রমজান মাস পালন করেন। এ সময় ইসলামের বিধান অনুযায়ী— তারা সেহরি থেকে ইফতারের পূর্ব পর্যন্ত কোনো ধরনের খাবার এবং পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। যুক্তরাজ্যে ৩০ লাখের বেশি মুসলিম বসবাস করেন; যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ এবং তাদের বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত।

প্রতিবেদনে বলা হয় করোনাভাইরাসে মৃত্যুর ওপর রমজান মাসের আনুষ্ঠানিকতা পালনের ক্ষতিকর প্রভাব নেই। ইংল্যান্ডের এক ডজনের বেশি স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে সংগৃহীত করোনায় মৃত্যুর ডাটা বিশ্লেষণ করে ওই প্রতিবেদন তৈরি করা হয়। এসব এলাকায় মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২০ শতাংশ।

গবেষকরা দেখেছেন, ইংল্যান্ডের এই এলাকাগুলোতে রমজান শুরু হওয়ার পর করোনায় মৃত্যুর হার ধারাবাহিকভাবে কমে যায়। এছাড়া মৃত্যুর হার কমে যাওয়ার এই গতি পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকে। গবেষকরা বলেছেন, মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে রমজান মাস পালনের কারণে করোনার ক্ষতিকর কোনো প্রভাব দেখা যায়নি। গবেষণা সহকারী সালমান ওয়াকার জানান, করোনাভাইরাস মহামারির ওপর রমজানের ক্ষতিকর প্রভাবের আলামত পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102