ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনামুক্তি কামনায় ১ লাখ কোরআন বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় পবিত্র কোরআন মাজিদের এক লাখ কপি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন শার্শার কৃতি সন্তান উদ্ভাবক মিজানুর রহমান। কোরআন প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় চাম্পিয়ন ১২ বছর বয়সী হাফেজ মোঃ মাহফুজুর রহমান ফিতা কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পর্যায়ক্রমে অনুষ্ঠানের মাধ্যমে এক লাখ কোরআন বিতরণ করা হবে বলে জানান উদ্ভাবক মিজানুর রহমান।

সোমবার (৮ মার্চ) দুপুরে নাভারণ হক কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কোরআন বিতরণ অনুষ্ঠানে শার্শা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা থেকে দুইজন করে শিক্ষার্থী নিয়ে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ী সকলকে পবিত্র কোরআন মাজিদ ও ক্রেস্ট দেওয়া হয়। এসময় মাদ্রাসার শিক্ষকদের হাতে কোরআন, বই, খাতা, কলম পেন্সিল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এক প্রতিবন্ধী ছেলেকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের কৃতি সন্তান বিভাগীয় চ্যাম্পিয়ন হাফেজ মাহফুজুর রহমান। মাত্র ১২ বছর বয়সে এমন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে দেশ ও জনগণের কাছে দোয়া কামনা করেন এই শিশু হাফেজ। অনুষ্ঠানে তাকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ঝিকরগাছা দারুল উলুম মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক আশরাফুজ্জামান বাবু, যশোর প্রথম আলো বন্ধু সভার মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সমাজ সেবক ডা: বিল্লাল হোসেন, তরুণ সমাজ সেবক আলমগীর হোসেনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102