ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনামুক্ত বিসিবি পরিচালক আকরাম খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনামুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে রোববার (১৮ এপ্রিল) রাতে বাসায় ফিরেছেন তিনি।

গত ১০ এপ্রিল কোভিড টেস্টের পর তার ফলাফল পজিটিভ আসে আকরাম খানের। এরপর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে অক্সিজেন লেভেল ঠিক থাকলেও হঠাৎ আকরাম খানের শারীরিক জটিলতা বেড়ে যায়।

মূলত কাশি বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয় টাইগারদের সাবেক অধিনায়ককে। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেন তিনি। তবে বাসায় ফিরলেও আগামী চার দিন আকরাম খানকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে আকরাম খান বলেন, আলহামদুলিল্লাহ এখন ভালো অনুভব করছি। তেমন কোনো সমস্যা দেখছি না। কাশিও আল্লাহর রহমতে অনেক কম। রোববার রাতেই হাসপাতাল থেকে বাড়িতে এসেছি। দ্বিতীয় করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমার জন্য দোয়া করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102