ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনামুক্ত হলেন মোমিনুল হক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মোমিনুল হক করোনাভাইরাস মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তার দ্বিতীয় দফা পরীক্ষার ফল নেগেটিভ আসে। করোনামুক্ত হওয়ায় শিগগিরই তিনি আবার মাঠে ফেরার আশা প্রকাশ করেছেন।

তিনি গত বুধবার (১৮ নভেম্বর) নমুনা দিয়েছিলেন। সেই পরীক্ষায় নেগেটিভ আসে। এর আগে গেল ১০ নভেম্বর মোমিনুল করোনায় আক্রান্ত হন। সেই সময় তার স্ত্রীরও আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে তারা দুজন বাসাতেই আইসোলেশনে ছিলেন।

করোনামুক্ত হয়ে মোমিনুল হক বলেন, ‘বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা… যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি।’

টেস্ট অধিনায়ক আরও বলেন, ‘মাঠে ফিরতে হবে দ্রুত। ফিটনেসের কাজ হয়েছে, ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। হাতে সময়ও আছে, তাই কোনও সমস্যা হবে না।’

আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নিলামে দল পেয়েছেন মোমিনুল হক। তাকে দলে ভেড়ায় গাজী গ্রুপ চট্টগ্রাম।

মোমিনুল ছাড়াও এই দলে আছেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102