ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনার কারণে স্থগিত হলো অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

করোনার কারণে স্থগিত করা হলো আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। ২০২১ সালের ডিসেম্বরে বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা ছিল এই আসরটি। সদ্য সমাপ্ত আইসিসি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন সূচি অনুসারে, ২০২৩ সালের জানুয়ারিতে হবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসর। যদিও চলতি বছরের জানুয়ারিতে মাঠে গড়ানোর কথা ছিল এই আসরটির। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ১১ মাস পিছিয়ে তা পুনর্সূচি করা হয় ডিসেম্বরে।

বিশ্বজুড়ে এখনও তাণ্ডব ছড়াচ্ছে ক্ষুদ্র এই অণুজীবটি। তাইতো এবার এই আসরটি স্থগিত করল আইসিসি। কোভিড-১৯-এর কারণে অনেক দেশই যথাযথভাবে প্রস্তুতি নিতে পারছে না। এ ছাড়া জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব পিছিয়ে গেছে ডিসেম্বর পর্যন্ত।

এদিকে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আইসিসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102