ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনার টিকা: অনলাইন নিবন্ধন শুরু বুধবার থেকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

বুধবার (২৭ জানুয়ারি) থেকে অ্যাপের মাধ্যমে করোনার টিকা নেয়ার জন্য অনলাইন নিবন্ধন শুরু হবে। ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নার্সসহ ২০ থেকে ২৫ জনকে পরীক্ষামূলক টিকা দেয়ার মধ্য দিয়ে শুরু হবে এ কার্যক্রম। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা প্রয়োগ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অ্যাপের বাইরে কাউকে টিকা দেয়া হবে না। স্মার্টফোন না থাকলে কাছাকাছি সরকারি ডিজিটাল সেন্টারে গিয়ে নিবন্ধন করতে হবে।

ডায়াবেটিসের উচ্চমাত্রা এবং করোনায় আক্রান্ত থাকলে তারা টিকা নিতে পারবেন না। অনলাইনে নিবন্ধনের পর, টিকার নেয়ার তারিখ বা স্থান পরিবর্তন করা যাবে না।

তারপর ২৮ ও ২৯শে জানুয়ারি করোনা রোগীর জন্য নির্ধারিত রাজধানীর ৫টি সরকারি হাসপাতালে ১০০ জন করে মোট ৫০০ জনকে টিকা দেয়া হবে।

সোমবার (২৫ জানুয়ারি) পর্যন্ত দেশে পৌঁছেছে ৭০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102