ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনার টিকা গ্রহণ করা মানেই করোনামুক্ত নয় : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকা গ্রহণ করা মানেই করোনামুক্ত নয়, স্বাস্থ্যবিধি না মানায় দেশে আবারো করোনার সংক্রমণের হার বাড়ছে। আজ রবিবার দুপুরে পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরে ঐতিহাসিক ৭ই মার্চের ওপর এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

আলোচনাসভায় মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের মাধ্যমে ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়ন করা মানেই তাকে স্মরণ করা।

সবার জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিতকরণ নিয়ে জাহিদ মালেক বলেন, নতুন বছরে আমরা সবার ভ্যাক্সিনেশন নিশ্চিত করতে চাই, এ জন্য সরকার সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করেছে।

এ সময় তিনি করোনা মোকাবেলায় বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, ব্লুমবার্গসহ অনেকে বাংলাদেশের প্রশংসা করেছে বলেও জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102