ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনার টিকা দেওয়ায় ২০০ দেশের মধ্যে বাংলাদেশ ৮ম : স্বাস্থ্য মন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮৪ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের ৭৫ ভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। ভ্যাকসিনেশন প্রেগ্রামে ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এটা সম্ভব হয়েছে।’

শনিবার (১২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ সম্মেলন কক্ষে ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটপর্মে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে সফলতার পেছনে ওষুধ কোম্পানিগুলোরও ভূমিকা রয়েছে। অন্যান্য দেশের তুলনায় করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। ৩২ হাজার লোক মারা গেছেন।

ভারতে পাঁচ লাখ মানুষ ও শক্তিধর আমেরিকাতেও ১০ লাখ মানুষ করোনায় মারা গেছে।সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। এখন ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু স্বাভাবিকভাবে চলছে।

ডা. এজেডএম আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যক্ষ ডা. সাইফুদ্দিন আলমগীর, প্রফেসর ডা. মো. রাশিদুল হাসান, প্রফেসর ডা. মোতাহার হোসেন, প্রফেসর ডা. তৌফিকুর রহমান, প্রফেসর ডা. নেহার রঞ্জন সরকার, প্রফেসর ডা. বজলুর করিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানসহ চিকিৎসক ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102