ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘করোনার টিকা নিতে গ্রামে গ্রামে মাইকিং’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনাভাইরাসের টিকা নিতে উৎসাহিত করতে গ্রামে গ্রামে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা নিয়ে রাজধানীর হাসপাতালগুলোর পরিচালকদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. এবিএম খুরশীদ আলম। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত করোনার টিকা গ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিদের রেজিস্ট্রেশন চলবে বলেও জানান ডিজি। তিনি আরও জানান, বুধবার সকাল পর্যন্ত ৭৪ হাজার করোনার টিকার রেজিস্ট্রেশ সম্পন্ন হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের করোনা টিকা গ্রহণের পরিকল্পনা রয়েছে বলেও জানান স্বাস্থ্যের ডিজি।

৭ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে চট্টগ্রামে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। নগরী এবং উপজেলোতে ভ্যাকসিন দিতে বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। চট্টগ্রামের মতো প্রতিটি বিভাগ, জেলা এবং উপজেলায় এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। প্রায় ৭ হাজার টিম প্রস্তুত করা হচ্ছে এই টিকা কার্যক্রমে অংশ গ্রহণের জন্য।

মহাপরিচালক জানান, নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেয়া হবে না। তবে, ৫ ফেব্রুয়ারির পরেও সুরক্ষা অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। টিকা প্রয়োগে রাজধানীর ৪৩টি কেন্দ্রে ৩৫৪ টি টিম প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102