ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনার টিকা নিলেন কোহলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

ইংল্যান্ড সফরের আগেই ভারতীয় ক্রিকেটারদের কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নির্দেশনা মেনেই ভ্যাকসিন নিতে শুরু করেছেন দলের সদস্যরা।

সোমবার (১১ মে) ভ্যাকসিন নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

কোহলি লিখেছেন,‘যত দ্রুত সম্ভব টিকা নিন এবং নিরাপদে থাকুন।’

এদিকে কোহলির আগে ভ্যাকসিন নিয়েছেন ভারতের আরেক ক্রিকেটার আজিঙ্কা রাহানে এবং প্রধান কোচ রবি শাস্ত্রী।

দেশের মাটিতে ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেও কোহলি দ্বিতীয় ডোজ নেবেন ইংল্যান্ডে গিয়ে।

সাউদাম্পটনে আগামী ১২ জুন শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এর জন্য প্রায় ৪ মাস ইংল্যান্ডে অবস্থান করতে হবে তাদের। এমন অবস্থায় তাদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে হবে ইংল্যান্ডে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102