ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনার টিকা নিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

করোনার প্রথম টিকা নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।

দেশটিতে করোনাভাইরাস প্রতিরোধের ঘোষণা অনুযায়ী বুধবার পুত্রজায়ার জেলা স্বাস্থ্য অফিসে (পিকেডি) জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে স্থানীয় সময় আড়াইটায় তিনি টিকা নিয়েছেন ।

এর মাধ্যমে দেশের জনগণের কাছে ওয়াদা পালন করে প্রশংসিত হয়েছেন মহিউদ্দিন ইয়াসিন।

টিকা নেওয়ার পর দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্ভয়ে টিকা নিতে পারেন। করোনা থেকে আমাদের রক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রীর পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও চারজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যদের টিকা দেওয়া হয়।

উল্লেখ্য দেশটির করোনার টিকা ৮০ শতাংশ জনগোষ্ঠী বা দুই কোটি ৬৫ লাখ মানুষকে তিনটি ধাপে প্রদান করা হবে।

আগামী এপ্রিল পর্যন্ত প্রথম ধাপে পাঁচ লাখ সম্মুখসারির করোনা যোদ্ধাকে টিকা দেওয়া হবে। এরপর এপ্রিল থেকে আগস্টে দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে।

এরপর মে মাস থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তৃতীয় ধাপের টিকা কার্যক্রম। এই ধাপে ১৮ বা তারও বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে।

এছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ-অবৈধ অভিবাসীদের করোনাভাইরাসের ভ্যাকসিন ফ্রি দেওয়া হবে বলেও ঘোষণা দেয় দেশটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102