করোনাভাইরাসের টিকা নিয়েছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।