করোনার টিকা নিয়ে মানুষের মধ্যে ভয় ও সন্দেহ কাটছে। কেন্দ্রগুলোতে বাড়ছে নিবন্ধন আগ্রহীদের ভিড়। সকাল ৯টা থেকে রাজধানীসহ সারা দেশে চলছে তৃতীয় দিনের টিকাদান কার্যক্রম।
রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে টিকা ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন টিকা গ্রহীতারা। যারা সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন, তারা দ্রুত সময়ে টিকা নিতে পারছেন। তবে যাদের নিবন্ধন করা নেই, তারা হাসপাতালে এসে তাৎক্ষণিক নিবন্ধন করে প্রক্রিয়া মেনে টিকা নিচ্ছেন।
বিকেল ৩টা পর্যন্ত হাসপাতালগুলোতে টিকা দান কর্মসূচি চলবে। এছাড়াও সম্মুখ যোদ্ধাদের পরিবারের ১৮ বছরের বেশি বয়সী সদস্যরা এখনই টিকা নিতে পারবেন বলে জানিয়েছে অধিদপ্তর।