করোনার ভ্যাকসিন নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১০ মার্চ) বিকেলে বঙ্গবভনে এই টিকা নেন তিনি।
এসময় ভ্যাকসিন নেন রাষ্ট্রপতির সহধর্মীনি রাশিদা খানম। এসময় দেশবাসীকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৪১ লাখেরও বেশি মানুষ।
এদিকে, গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৮ হাজার ৪৯৬ জন। আর গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এসময় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন।