ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত জাতীয় ফুটবল দলের মানিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫৪ বার পঠিত

কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই খেলতে যাওয়ার মুহূর্তে বাংলাদেশ শিবিরে এলো দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার মনজুরুর রহমান মানিক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় ফুটবল দল। করোনায় আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে কাতার যেতে পারছেন না মানিক। কোচ জেমি ডেও দলের সঙ্গে যেতে পারছেন না। তিনি আগেই করোনা পজিটিভ হন।

কাতার যাওয়ার আগে দলের সব ফুটবলার ও কর্মকর্তাদের করোনা পরীক্ষা করানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানেই মানিকের ফলাফল পজিটিভ আসে।

নেপালের বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচের পর কোভিড-১৯ পজিটিভ হন বাংলাদেশ কোচ জেমি ডে আর দ্বিতীয় ম্যাচের পর আক্রান্ত হলেন মানিক।

বাফুফে সূত্রে জানা যায়, আগামী তিন দিন পর মানিকের আবার করোনা পরীক্ষা করা হবে। ফলাফল যদি পজিটিভ আসে তবে তার পরিবর্তিত ফুটবলারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে সুস্থ হলেই কোচ জেমি ডে দলের সঙ্গে যোগ দিবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102