ads
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৬২ বার পঠিত

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। স্থানীয় সময় শনিবার (১৩ মে) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মহামারির শুরু থেকেই নিজ দেশে করোনাভাইরাস সফলভাবে নিয়ন্ত্রণ করে আসছেন তিনি।

সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের করোনা আক্রান্তের লক্ষণ মাঝারি ধরনের এবং তিনি নিজ বাড়িতেই আগামী সাতদিন আইসোলেশনে থাকবেন।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন তার বন্ধু ক্লার্ক গেফোর্ড। সেকারণে তিনি গত রোববার পর্যন্ত আইসোলেশনেই ছিলেন। সোমবার তার সংসদীয় দায়িত্বে ফেরার কথা ছিল।

করোনা মহামারি ঠেকাতে ২০২০ সাল থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে জেসিন্ডা আরডার্নের সরকার। দেশটিতে উন্নত দেশগুলোর মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম। করোনায় এ পর্যন্ত সেখানে মারা গেছেন ৮৯২ জন।

যতিও গত মার্চে বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। গত সপ্তাহে দেশটিতে ৫০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্তের রেকর্ড করা হয়েছে।

করোনা আক্রান্ত হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য মিশনে জেসিন্ডার কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে না বলেও বিবৃতিতে জানানো হয়েছে। তবে তার সফরের বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলা হয়নি। আগামী ২৬ মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার কথাও রয়েছে তার।

সোমবার দেশটির সংসদে কার্বন নিঃসরণ হ্রাসের পরিকল্পনা প্রকাশ করা হবে এবং বৃহস্পতিবার বার্ষিক বাজেট উন্মোচন হবে। অথচ এই গুরুত্বপূর্ণ সময়ে সংসদে উপস্থিত থাকতে পারবেন না জেসিন্ডা আরডার্ন।

জেসিন্ডা বলেন, সরকারের জন্য একটি মাইলফলক সপ্তাহ এটি এবং আমি মর্মাহত যে আমি সেখানে থাকতে পারবো না। তিনি তার করোনা টেস্টের পজিটিভ রিপোর্টের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

সূত্র: এএফপি, রয়টার্স

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102