ads
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত ভেনেজুয়েলার ১১ ফুটবলার ও স্টাফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৫৩ বার পঠিত

আবারো শঙ্কা কোপা আমেরিকা নিয়ে। উদ্বোধনী ম্যাচের আগে ভেনেজুয়েলার ১১ ফুটবলার ও স্টাফ করেনায় আক্রান্ত। তবে কোপা আয়োজন নিয়ে এখনো মুখ খুলেনি কনমেবল। যদিও ভেনেজুয়েলার বিপক্ষে আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবার কথা ব্রাজিলের। ম্যাচটি শুরু হবে রাত ৩ টায়।

কোপা আমেরিকার শতবর্ষী ইতিহাসে এতোটা অনিশ্চয়তা আর অস্থিরতা হয়তো কখনো ছিলো না। টুর্ণামেন্ট শুরুর একদিন আগেও হুমকির মুখে ঐতিহ্যের এ আসর।

উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি স্বাগতিক ব্রাজিল। তবে যেই ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচ তাদের ৮ ফুটবলারসহ ৩ স্টাফ করোনায় আক্রান্ত। সবাইকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।

এরই মধ্যে ব্রাজিলে বদলি ফুটবলার ডেকে পাঠিয়েছে ভেনেজুয়েলা। দেশটির ফুটবল ফেডারেশন বিবৃতি জানিয়েছে ঘরোয় লিগ খেলা বেশ কিছু ফুটবলার ক্যাম্পে যোগ দেবেন। তাদের নিয়েই মোকাবেলা করবে টুর্নামেন্টের ফেভারিট দল ব্রাজিলের। তবে টুর্নামেন্ট আয়োজন নিয়ে এখনো মুখ খুলেনি কনমেবল। যদিও এ নিয়ে সংস্থাটির সমালোচনা করেছেন ব্রাজিল কোচ তিতে।

আসলে কোপা আমেরিকা আগে থেকেই সেট করা ছিল। না হয় আমাদের কোন সমস্যাই হতো না। এটি একটি বোকা সংস্থা। আমি কোন রাজনৈতিক দিক থেকে বলছি না। আমি সরাসরি কনমেবলকে বলছি। যারা ব্রাজিলে কোপা আয়োজন করছে।

ষষ্ঠবারের মতো কোপা আয়োজন করছে ব্রাজিল। আগের প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে দলটি। শক্তি সামর্থ্য আর পরিসংখ্যানে এগিয়ে সেলেসাওরা। দুদলের ১৪ দেখায় ১০ জয়ের বিপরীতে হেরেছে মাত্র ১ ম্যাচ।

বহু নাটকীয়তার পর শুরুর অপক্ষায় কোপা আমেরিকা। ১০৫ বছরের ইতিহাসে প্রথমবার যৌথ আয়োজক হয়েছিল আর্জেন্টিনা কলম্বিয়া। তবে সরকার বিরোধী আন্দোলনের কারনে আয়োজক হিসেবে কলম্বিয়ার নাম প্রত্যাহার করে কনমেবল। এরপর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আর্জেন্টিনাও কলম্বিয়ার পথ ধরে।

কনমেবল ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের সফল আলোচনার ফসল সাম্বার দেশে কোপা। তবে এ সিদ্বান্ত মেনে নিতে পারেনি সেলেসাও ফুটবলাররা। দেশটির প্রেসিডেন্ট, স্বাস্থ্য মন্ত্রণালয়, আর ফুটবলারদের ভিন্নমুখী মনোভাব শেষ পর্যন্ত গড়ায় সুপ্রিম কোর্টে। যেখানে বিচারকের রায় কোপা আয়োজনের পক্ষে যায়।

গ্রুপ দুইটি। ব্রাজিল-ভেনেজুয়ালসহ কলোম্বিয়া, ইকুয়েডর ও পেরু গ্রুপ এ তে। তুলনামুলক শক্তশালী বি গ্রুপে আছে সর্বাধিক ১৫ শিরোপা জয়ী উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও বলিভিয়া।

চার শহরের পাঁচ ভেন্যুতে হবে খেলা। শিরোপা নির্ধারণ হবে ১০ জুলাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102