ads
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত রিয়ালের কোচ জিদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এরই মধ্যে দলটি পেল দুঃসংবাদ, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কোচ জিনেদিন জিদান।

শুক্রবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে কোচ জিদানের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার খবর জানিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

ফলে লিগে শনিবার স্বাগতিক আলাভেসের বিপক্ষে ম্যাচে ফরাসি কোচকে ডাগআউটে পাচ্ছে না গতবারের চ্যাম্পিয়নরা।

চলতি মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় আইসোলেশনে ছিলেন জিদান। এজন্য একটি অনুশীলন সেশনেও উপস্থিত ছিলেন না তিনি।

কোচিংয়ে বাজে সময় পার করছেন জিদান। সম্প্রতি শেষ তিন ম্যাচে রিয়ালের জয় মাত্র একটি। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে তারা হেরে যায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। এর আগে ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। সবশেষ গত বুধবার তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে হেরে কোপো দেল রের শেষ বত্রিশ থেকে বিদায় নেয় রিয়াল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102