ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্ট বার সভাপতি আব্দুল মতিন খসরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৬০ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু। তিনি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) সুপ্রিম কোর্টে তার চেম্বারের জুনিয়র আইনজীবী রবিউল আলম বদু এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্যারের (আব্দুল মতিন খসরু) করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে স্যার বর্তমানে সিএমএইচ হাসপাতালে তার অন্যান্য শারীরিক পরীক্ষা করানোর জন্যে গেছেন।

এর আগে গত ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে (২০২১-২০২২) আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে তিনি সভাপতি পদে নির্বাচন করে নির্বাচিত হন। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102