ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত সৌরভ গাঙ্গুলি, হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৫ বার পঠিত

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সোমবার (২৭ ডিসেম্বর) রাতে সৌরভ গাঙ্গুলির করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

তবে সৌরভ আক্রান্ত হলেও তার স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

দুই দিন আগে জ্বর আসে বিসিসিআই সভাপতির। চিকিৎসকের পরামর্শ নিলে তাকে করোনা পরীক্ষা করানো পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী পরীক্ষা করালে সোমবার রাতে ফলাফল পজিটিভ আসে। এরপরেই হাসপাতালে ভর্তি হন সৌরভ।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তার ভাই স্নেহাশিস গাঙ্গুলি। তখন সৌরভসহ পরিবারের সবাইকে থাকতে হয়েছিল হোম কোয়ারেন্টিনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102