ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত হয়ে কৃষি কর্মকর্তার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার রাত সোয় ১২ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ভোলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জন। এছাড়া ভোলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৬ জন।

শুক্রবার সকালে ভোলা সদর উপজেলা কৃষি অফিসার রিয়াজ উদ্দিন ও সিভিল সার্জন দপ্তর জানান, গত ৭ নভেম্বর তিনি আক্রান্ত হলে তাকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা গুরুতর হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি মাদারিপুর জেলায়।

এদিকে, ভোলায় গত ২৪ ঘন্টায় ২০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৬৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১ জনই ভোলা সদর ও ১ জন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। এছাড়া মোট সুস্থ হয়েছেন ৭৬৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102