ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮২২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৩ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ১৯ জন। মৃতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪০ জন এবং একজন বাড়িতে মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৯৬ জনে।

একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮২২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৬৯ হাজার ১৬০ জন।

বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২১ হাজার ৮২২টি নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে পজিটিভ রিপোর্ট আসে এক হাজার ৮২২ জন।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন মোট সাত লাখ দুই হাজার ১৬৩ জন। গত ঘণ্টায় সুস্থতার হার ৯১ দশমিক ২৯ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে শূন্য থেকে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্র্ধ্ব ২৪ জন রয়েছেন।

বিভাগওয়ারি হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ১৪ জন, রাজশাহীতে দুইজন, খুলনায় একজন, বরিশালে দুইজন এবং সিলেটে দুইজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102