ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় একদিনে মৃত্যু ১৪ হাজার সাত’শর বেশি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

করোনাভাইরাসে (কোভিড-১৯) একদিনে প্রাণ হারিয়েছে ১৪ হাজার সাত’শর বেশি মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই প্রাণ হারিয়েছে অন্তত চার হাজার।

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রাণ গেছে ৩ লাখ ৭৮ হাজারের বেশি। মোট করোনা শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ২৪ লাখ। যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শুক্রবার গুরুতর পরিস্থিতির ঘোষণা দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

এসময় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ার আশঙ্কা করছে যুক্তরাজ্য।

এদিকে, সাধারণ মানুষের জন্য টিকা হাতের নাগালে আসলেই বিনামূল্যে তা দেয়া হবে বলে জানিয়েছে চীন। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা পাওয়া যাওয়ার পর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে অস্ট্রেলিয়া।

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ২২ হাজার। শনাক্ত ছাড়িয়েছে আট কোটি ৯৩ লাখ।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102