ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় কঠিন সময় পার করছে হিথ্রো এয়ারপোর্ট, যাত্রী হ্রাস পেয়েছে ৭৩%

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

করোনাভাইরস মহামারির কারনে ২০২০ সালে ব্রিটেনের সবচেয়ে বৃহৎ এবং বিশ্বের অন্যতম ব্যবস্ততম হিথ্রো এয়ারপোর্টে যাত্রী হ্রাস পেয়েছে শতকরা ৭৩% । ২০২০ সালের প্রথম থেকে করোনাভাইরসের আক্রমন শুরু হলেও মার্চ মাসে লক ডাউনের পর থেকে একের পর এক ফ্লাইট বাতিল হওয়াতে যাত্রী সংখ্যা কমতে থাকে।

পরিসংখ্যানে উল্লেখ্য করা হচ্ছে ২০২০ সালে মাত্র ২ কোটি ২১ লাখ যাত্রী হিথ্রো এয়ারপোর্ট যাতায়াত করেছে। অথচ ২০১৯ সালের চেয়ে ৫ কোটি ৯০ লাখ কম যাত্রী যাতায়াত করছেন।

২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ডিসেম্বর মাসে শতকরা ৮৩% শতাংশ কম। এর অন্যতম কারন হিসেবে উল্লেখ্য করা হয়েছে করোনার নতুন ধরন। এই নতুন করোনার আক্রান্তের হার অত্যাধিক হওয়াতে তড়িঘড়ি করে একের পর এক ফ্লাইট বাতিল হয়। এছাড়া ইউরোপের প্রায় সব দেশ যোগাযোগ বাতিল করে এর ফলে সব চেয়ে কম সংখ্যক যাত্রী যাতায়াত করে ইতিপূর্বের সকল রেকর্ড ভজ্ঞ করেছে।

এই কঠিন সময়ের জন্য এয়ারপোর্ট এর শ্রমিক এবং কর্মকর্তাদের বেতন দিতে পারছেন না। সেই সাথে চাকরি হারাতে হয়েছে অনেককে। বেশীর ভাগ সময় মাত্র একটি রানওয়ে ব্যবহার করে খরচ হ্রাস করার পরও অনেক কঠিন সময় পার করছে।

কর্তৃপক্ষ বলছে “হিথ্রো সহ অন্যান্য এয়ার পোর্ট গুলি যেভাবে কঠিন সময় পার করছে। তাতে এই খাতটি টিকে থাকাই বড় চ্যালেন্জ”। সহসায় করোনা নিয়ন্ত্রনে না এলে আগামীতে আরো কঠিন সময় আসতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102