ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় কারাবন্দি আসামিদের আদালতে হাজির করা যাবে না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৬০ বার পঠিত

বর্তমানে করোনার সংক্রমণের এই পরিস্থিতিতে দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে হাজতি আসামিদের হাজির না করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

আজ সোমবার (১২ এপ্রিল) এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে জামিন শুনানিকালে ও মামলার অন্যান্য কার্যক্রমে কারাগার থেকে হাজতি আসামিদের আদালতে হাজির করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

জামিন শুনানিকালে ও মামলার অন্যান্য কার্যক্রমে হাজতি আসামিদের কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালত কক্ষে হাজির না করে কারাগারে রেখে জামিন শুনানি করতে হবে। অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনে মামলার কার্যক্রম মুলতবি করতে হবে।

এছাড়া ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে হাজতি আসামিদের কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালত কক্ষে হাজির না করার নির্দেশ দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাজতি আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট কারাগারে ভিডিও কনফারেন্সের লিংক পাঠিয়ে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগার কর্তৃপক্ষের সহযোগিতায় ভার্চ্যুয়ালি দেখে রিমান্ড শুনানি করতে পারবেন।

এদিকে গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৩ জনের। এটি দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় হাজার ৮২২ জনে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২০১ জন। সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102