ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় গত ২৪ ঘণ্টায় ১৯৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৫ বার পঠিত

প্রতিদিনই করোনার রুদ্রমূর্তি দেখতে শুরু করেছে দেশ। প্রায় প্রতিদিনই ভাঙছে করোনায় মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৯৫ জন। দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ০৪৬ জন।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৮০ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন।

শনিবার (২৪ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল দেশে মৃত্যু হয়েছিল ১৬৬ জনের এবং শনাক্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৫৩৬ জনের। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮২৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪ লাখ ১৭ হাজার ৬৯৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৮ জন। এছাড়া খুলনায় ৪১, চট্টগ্রামে ৩৬, রাজশাহীতে ১৮, বরিশালে ৫, সিলেটে ১, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102