ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নির্বাচন কমিশনের (ইসি) গণসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের দায়িত্বে থাকা সিনিয়র জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন। ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই নির্বাচনী কর্মকর্তা বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মারা যান। মরহুমের লাশ দাফনের জন্য কুমিল্লার গ্রামে বাড়ি নেওয়া হয়েছে।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান নারায়ণগঞ্জের বন্দর থানার এক নির্বাচনী কর্মকর্তা। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের শতাধিক কর্মকর্তা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102