ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় চলচ্চিত্রবিষয়ক লেখক, গবেষক সাজেদুল আউয়াল মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

চলচ্চিত্রবিষয়ক লেখক, গবেষক-শিক্ষক ও নির্মাতা সাজেদুল আউয়াল আর নেই। করোনা আক্রান্ত হয়ে শারীরিক জটিলতায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
নিজের ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর খবরটি জানিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। তিনি লিখেছেন, ‘প্রিয় নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য সাজেদুল আউয়াল আর নেই। আজ সন্ধ্যায় এই নিমগ্ন গবেষক তার বাসায় প্রয়াত হন। কোভিড-পরবর্তী জটিলতায় তিনি মারা গেছেন।’

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাজেদুল আউয়াল। করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে তাকে বাসায় পাঠানো হয়। এরপর কিছুটা ভালো ছিলেন তিনি। মৃত্যুর আধঘণ্টা আগে হঠাৎ শ্বাসকষ্ট হয়েছিল তার।

১৯৭৩ সালে মঞ্চের নেপথ্যকর্মী হিসেবে ঢাকা থিয়েটারে কাজ শুরু করেন সাজেদুল আউয়াল। ২০০৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘ঋত্বিক ঘটকের চলচ্চিত্র : সমাজবাস্তবতা ও নির্মাণভাবনা’র জন্য ডক্টর অব ফিলসফি উপাধি পেয়েছেন তিনি। সাজেদুল আউয়াল বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সঙ্গে প্রতিষ্ঠাকাল থেকে জড়িত।

২০১৭ সালে মুক্তি পায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছিটকিনি’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছিল ইমপ্রেস টেলিফিল্ম। এ ছাড়া বাংলা নাটক ও চলচ্চিত্রের নানা দিক নিয়ে তার অনেক মৌলিক রচনা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102