ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় চাকরি হারালেন ইসিবির ৬২ কর্মকর্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮ বার পঠিত

করোনা মহামারির মধ্যে সংকটে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। নিয়মিত আয়োজনে পড়েছে ভাটা। তাই গুনতে হচ্ছে লোকসানের হিসাব। এমন পরিস্থিতিতে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ব্যয় সংকোচন নীতির সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশ। এবার ক্ষতি নিরসনে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের বাজেট ২০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে চাকরি হারাবেন বোর্ডের ৬২ জন কর্মকর্তা-কর্মচারী।

তবে ছাঁটাইয়ের ফলে শূন্য হওয়া কিছু পদ আর পূরণ করা হবে না বলে জানিয়েছে ইসিবি। তবে কিছু পদের জন্য খণ্ডকালীন হিসেবে নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

এর আগে এপ্রিল থেকেই বেশিরভাগ কর্মীদের বেতন ২০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছিল ইংল্যান্ডের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। এছাড়া প্রধান নির্বাহী টম হ্যারিসনের বেতন অক্টোবর পর্যন্ত ২৫ শতাংশ কমিয়ে দিয়েছিল বোর্ড।

ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে ক্রিকেটকে বেশ চ্যালেঞ্জের সন্মুখীন হতে হয়েছে। ইতিমধ্যে ১০০ মিলিয়ন ডলার হারিয়েছে আমরা। এমন চলতে থাকলে আগামী বছর আমরা প্রায় ২০০ মিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করছি। আমাদের খরচ কমানো ছাড়া উপায় নেই।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102