ads
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় থমকে গেলো লোকো মাঠের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৫৫ বার পঠিত

ঈশ্বরদীর প্রতিনিধি, শাহীন উদ্দীন: করোনার কারনে এবছর পবিত্র আশুরার ঐতিয্যবাহী তাজিয়া মিছিল মিলিত হতে পারলো না ঈশ্বরদীর লোকো মাঠ প্রাঙ্গনে। শত বছরের ঐতিয্য এই তাজিয়া মিছিল আশুরার প্রধান অনুষ্ঠান।

মোঃ পিয়ারু খান (৭০) বলেন, আমার জন্মের পর থেকে আমরা এই আশুরার দিনে তাজিয়া মিছিল দেখে আসছি যা আমার বাপ দাদারাও পালন করতো, আশুরার দিনে প্রতিটি চক থেকে তাজিয়া বের করে নিয়ে লোকো মাঠে মিলিত হয় এবং তাজিয়া কোলাকুলি হয়, পরে লোকো গোরস্হান কারবালা গেটে গিয়ে আশুরার সমস্ত কার্যক্রম সমাপ্ত হয়।

তাজিয়া মিছিলে চলে লাঠি খেলা,ঝর্না খেলা সহ বিভিন্ন রকমারী খেলা,বড় বড় ঢোলের বাজনা সহ রাত্রে আগুনের বিভিন্ন খেলাধুলা।

তিনি আরো বলেন ৮৫ সালের আগ পর্যন্ত এই তাজিয়া মিছিল ঈশ্বরদীর সমস্ত শহর প্রদক্ষিন করতো।

সূত্রে জানা যায় করোনার কারনে এবারে জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে আশুড়ার তাজিয়া মিছিল বন্ধ করা হয়। লোকো মাঠের এই তাজিয়া মিছিল দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এসে তাজিয়া মিছিল না দেখতে পেরে হতাশ হয়ে বাড়ী ফিরে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102