ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় দেশের ছয় বিভাগে কোনো মৃত্যু নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৪ বার পঠিত

দেশে করোনার সংক্রমণ কমে এসেছে। ফলে কমছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় জন। আশার খবর হচ্ছে ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে ছয় বিভাগেই করোনায় কেউ আক্রান্ত হয়ে মারা যাননি।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩৩টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৪৩৫টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৫৩৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি তিন লাখ এক হাজার ৫৯৩টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ২৯৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন। একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৪৭ জনের। মৃত ছয় জনের মধ্যে পুরুষ তিন জন এবং তিন জন নারী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ছয় জনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে দুই জন। ফলে দেশে অন্যান্য ছয় বিভাগ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ জেলায় কেউ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102