করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ৫ হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে আটজন এবং করোনায় আটজন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৩৮ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৯ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩২৩ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১৪৩ জনের করোনা পজিটিভ, ১৮০ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬৯৪ টি নমুনা পরীক্ষা করে ৪৪৮ জন করোনা শনাক্ত হয়েছেন।
এদিকে রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন। মৃতদের মধ্যে ৭ জন করোনা পজেটিভ ও বাকি ৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে।
মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন রয়েছেন। হাসপাতালটিতে ৫১৩ শয্যার বিপরীতে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৪২৫ জন রোগী। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।
এছাড়া খুলনায় করোনা পজেটিভ হয়ে মারা গেছেন ৮ জন। সিলেট বিভাগে ১৭, কুষ্টিয়ায় ৮, চট্টগ্রামে ৯, সাতক্ষীরায় ৪, টাঙ্গাইলে ২, মেহেরপুরে মারা গেছেন ২ জন।