ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামীমা ফেরদৌস শিমুল (৪৭) মারা গেছেন। আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত হয়ে গত ২৯ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন শামীমা ফেরদৌস। শনিবার সকালে তিনি আইসিইউতে মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

রাকাবের জনসংযোগ কর্মকর্তা জামিল হোসেন জানান, শামীমা ফেরদৌস শিমুল রাকাবের মনিটরিং বিভাগের এজিএম ছিলেন। রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

সর্বশেষ ২৬ মার্চ বিকালে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শামীমা ফেরদৌস। এরপর তিনি আর অফিসে যেতে পারেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102